বিজ্ঞাপন

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল কেনিয়া, নিহত ১৬

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০০ জনের বেশি। নিহতদের মধ্যে অধিকাংশই গুলিবিদ্ধ, অনেকে আহত হয়েছেন রাবার বুলেট ও লাঠিপেটায়। আহতদের মধ্যে রয়েছেন বিক্ষোভকারী, সাংবাদিক ও পুলিশ সদস্যরা।

বিজ্ঞাপন

বুধবার (২৫ জুন) রাজধানী নাইরোবি এবং আশপাশের এলাকায় এই সংঘর্ষ ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, দুর্নীতি এবং নতুন কর নীতির প্রতিবাদে বিক্ষোভকারীরা রাস্তায় নামলে পুলিশ জলকামান, কাঁদানো গ্যাস ও গুলি ছোড়ে।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং কেনিয়ার জাতীয় মানবাধিকার কমিশন (কেএনসিএইচআর) নিশ্চিত করেছে, সংঘর্ষে এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, নিরাপত্তা বাহিনী গুলি চালানোর পাশাপাশি আগের সপ্তাহে মোটরসাইকেলযোগে লাঠিধারী কিছু ব্যক্তি ‘সন্ত্রাসী কায়দায়’ হামলা চালিয়েছিল শান্তিপূর্ণ মিছিলে। তাদের দাবি, এই হামলাকারীদের সঙ্গে পুলিশের যোগসাজশ ছিল।

বিক্ষোভকারীরা রাজধানী নাইরোবির কেন্দ্রস্থলে কেনিয়ার জাতীয় পতাকা এবং গত বছর পুলিশের গুলিতে নিহতদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে মিছিল করেন। কেউ কেউ আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান এবং প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগের দাবিতে স্লোগান দেন।

পড়ুন: আদানি গ্রুপের সাথে বড় চুক্তি বাতিল করল কেনিয়া

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন