১৮/০২/২০২৬, ২২:৪৪ অপরাহ্ণ
25 C
Dhaka
১৮/০২/২০২৬, ২২:৪৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পটুয়াখালীতে ৫৫ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থী ১৭ হাজার ৪১৭ জন

পটুয়াখালী সদরসহ  জেলার ৮ টি উপজেলায় ৫৫ টি কেন্দ্রে ১৭ হাজার, ৪শ’ ১৭  জন এইচএসসি, এইচএসসি ভোকেশনাল ও আলিম পরীক্ষার্থী অংশগ্রহন করেছে। সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রেগুলোর সামনে অভিভাবকদের ভীড় লক্ষ্য করা গেছে।

পরীক্ষার্থীদের তল্লাসী চালিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে। এছাড়া পরীক্ষার কেন্দ্রে প্রবেশের পূর্বে পরীক্ষার্থীদের মাস্ক পরিধান বাধ্যতামূলক করেছে কেন্দ্র এবং কিছু কেন্দ্রে হ্যান্ড স্যানিটাই হাতে লাগিয়ে প্রবেশ করাচ্ছেন কেন্দ্র কর্তৃপক্ষ।

জেলায় ৮ টি উপজেলার ৫৫ টি কেন্দ্রে ১৭,৪১৭ জন এরমধ্যে ২৬টি কেন্দ্র এইচএসসি পরীক্ষার্থী ১১,৫৪২ জন, ১৬ টি কেন্দ্রে এইচএসসি(ভোকেশনাল) পরীক্ষার্থী  ৪০২৮ জন এবং ১৩টি কেন্দ্র আলিম পরীক্ষার্থী ১,৮৪৭ জন।

উপজেলাওয়ারী কেন্দ্র ও পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে- সদর উপজেলা ১২ টি কেন্দ্রে  ৪,৩৯৯ জন, দুমকিতে ৬ টি কেন্দ্রে ১,২৭৫ জন, মির্জাগঞ্জে ৫ টি কেন্দ্রে ১,১৭৭ জন, বাউফলে ১২ টি কেন্দ্রে ৪,২৬২ জন, গলাচিপায় ৬ টি কেন্দ্রে ২২১৯ জন, দশমিনায় ৩ টি কেন্দ্রে ১৩৯২ জন, কলাপাড়ায় ৮ টি কেন্দ্রে ১৯২৬ জন ও রাঙ্গাবালি উপজেলায় ৩ টি কেন্দ্রে ৭৬৭ জন।

এদিকে সুষ্ঠু, সুন্দর ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের জেলার ৮ টি উপজেলাকে ৪ টি অঞ্চলে বিভাজন করে জেলা প্রশাসনের উর্ধ্বতন চারজন কর্মকর্তার নেতৃত্বে চারটি ভিজিলেন্স টিম গঠন, কেন্দ্র সমূহে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, আনসার মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: পটুয়াখালীতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন