বিজ্ঞাপন

ঝিনাইদহে মাদকদ্রব্যের ব্যবহার ও আন্তর্জাতিক পাচারবিরোধী দিবস পালিত

র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে ঝিনাইদহে মাদকদ্রব্যের ব্যবহার ও আন্তর্জাতিক অবৈধ মাদকপাচার বিরোধী দিবস পালিত হয়েছে । আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯টায় জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কর্মসূচি শুরু হয়।

সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‍্যালি বের হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল।

জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে র‍্যালি বের হয়। র‍্যালিটি ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম খালিদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান।

এসময় মাদকদ্রব্যের ব্যবহার প্রতিরোধ ও পাচাররোধে করণীয় বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায় সহ সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকদ্রব্যের ব্যবহার রোধে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর দিক জনসাধারণের মাঝে তুলে ধরতে হবে। এক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সেচ্ছাসেবী ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো কার্যকর ভূমিকা রাখতে পারে।

বিজ্ঞাপন

পড়ুন: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী শিশু সহ আটক ১৩

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন