২৭/০২/২০২৬, ১৫:৫৯ অপরাহ্ণ
31.6 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৫:৫৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে ফেনী ৪ বিজিবির সচেতনতামূলক কর্মসূচি

বৃহস্পতিবার (২৬ জুন) জাতিসংঘ ঘোষিত মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) নানা সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে।

বিজ্ঞাপন

এই উপলক্ষে সীমান্তবর্তী এলাকায় লিফলেট বিতরণ, সচেতনতামূলক সভা, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে র‍্যালি ও সেমিনারের আয়োজন করা হয়। অংশ নেন ইউএনও, ওসি ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিরা। ব্যাটালিয়ন পর্যায়ে মাদকবিরোধী মোটিভেশনাল ক্লাস এবং জেলার ছয়টি পুনর্বাসন কেন্দ্রে খেলাধুলার উপকরণ সরবরাহের জন্য অনুদান প্রদান করা হয়।

৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোশাররফ হোসেন বলেন, “সীমান্তে রুখে দেব মাদকের পাচার—বিজিবি ও জনতার এই অঙ্গীকার। আমরা প্রতিনিয়ত সীমান্তে কঠোর নজরদারি, তথ্যভিত্তিক অভিযান এবং সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। মাদক চোরাচালান প্রতিরোধে আমরা সবসময় প্রস্তুত ও সক্রিয়।”

তিনি আরও জানান, গত এক বছরে ফেনী জেলার ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া এবং চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮,৯২৬ বোতল ভারতীয় হুইস্কি, ৮৮১ কেজির বেশি গাঁজা, ৭৩৮ বোতল বিয়ার, ১,৯১৬ বোতল ফেনসিডিল, ৭০৮ পিস ইয়াবা এবং ৪ লক্ষাধিক ভারতীয় ট্যাবলেটসহ প্রায় ৬ কোটি ১৩ লক্ষ টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়।

এনএ/

দেখুন: ছোট ফেনী নদীতে নতুন করে ভাঙনে শঙ্কা তৈরী হয়েছে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন