০২/০৩/২০২৬, ১:২৮ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
০২/০৩/২০২৬, ১:২৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ঠিকানায় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’

যুক্তরাষ্ট্রের অন্যতম বাংলা গণমাধ্যম ‘ঠিকানা’য় যুক্ত হওয়ার খবর আগেই জানিয়েছিলেন নায়ক জায়েদ খান। ৬ মাস অতিক্রম হওয়ার পর অবশেষে আসছে জায়েদ খানের অনুষ্ঠান। ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের বিশেষ শোয়ের মাধ্যমে প্রথমবার হোস্ট হিসেবে অভিষেক হতে যাচ্ছে নায়কের।

বিজ্ঞাপন

এ অনুষ্ঠানের প্রথম পর্ব প্রচার হতে যাচ্ছে ৪ জুলাই, শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায়। তবে প্রথম পর্বে জায়েদ খানের অতিথিশালায় কে বা কারা থাকছেন, সে বিষয়টি আগাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেছেন সঞ্চালক। বললেন, সেটা না হয় চমক হিসেবেই তোলা থাক।

শুধু তারকাদের নিয়েই যে এই অনুষ্ঠানের ডিজাইন, তা নয়। দেশ ও প্রবাসী দর্শকদের মানসপটে স্থান করে নেওয়ার লক্ষ্যেই সাজানো হয়েছে এই অনুষ্ঠান। থাকছে তারকাদের একান্ত সাক্ষাৎকার, প্রবাস জীবনের সংগ্রাম ও সাফল্যের গল্প, সামাজিক বাস্তবতা এবং নতুন প্রজন্মের উদ্ভাবনী ভাবনার স্পর্শ নিয়ে খোলামেলা আলাপ।

গতকাল সামাজিক মাধ্যমে একটি পোস্টার শেয়ার করেছেন জায়েদ খান। পোস্টার লেখা, ঠিকানা প্রেজেন্স ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’। সঙ্গে জায়েদ খানের ডিগবাজি দেওয়ার প্রতীকী ছবি।

সম্প্রচারের বার্তা জানিয়ে যুক্তরাষ্ট্র থেকে জায়েদ খান বলেন, ‘জায়েদ খান বলেন, এটা আমার জন্য এক নতুন যাত্রা। আমি এমন একটি অনুষ্ঠান উপহার দিতে চাই, যেখানে আমাদের গল্পগুলো উঠে আসবে—বাস্তব, অনুপ্রেরণাদায়ক এবং চেতনাকে নাড়া দেওয়ার মতো।’

পড়ুন: হিজরা সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে কিক অফ মিটিং অনুষ্ঠিত

দেখুন: শুক্রবার মুখোমুখি হবে ঢাকা-খুলনা, রংপুর-চট্টগ্রাম |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন