২৬/০২/২০২৬, ১৫:৪১ অপরাহ্ণ
31.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৫:৪১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় সম্পত্তি নিয়ে বিরোধে চাচার হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করলো ভাতিজা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় রফিকুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধের হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে আপন ভাতিজার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উপজেলার নাটঘর ইউনিয়নের চরিলাম এলাকায় এই ঘটনা ঘটে। রফিকুল ইসলাম ওই এলাকার মৃত আব্দুল মোত্তালিব মিয়ার ছেলে। এই ঘটনায় রফিকের স্ত্রী ফারজানা ইসলাম (৪০)কেও কুপিয়ে গুরুতর আহত করা হয়।

রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, পুকুর এবং জায়গার টাকা নিয়ে বড় ভাই শফিকুল ইসলামের সাথে বিরোধ চলে আসছিল। এনিয়ে প্রায় সময় পারিবারিক ভাবে ঝামেলা হয়ে আসছে। বৃহস্পতিবার দুপুরে আমি জমি থেকে বাড়িতে আসি। বাড়িতে আসার পর আমার স্ত্রী জানায় আমার ভাতিজা বায়জিদ সকাল থেকে দা হাতে নিয়ে ঘুরে হুমকি ধমকি দিচ্ছে। এর কিছুক্ষণ পর ভাতিজার বায়জিদের হুমকি ঘর থেকে শুনে আমি ও আমার স্ত্রী বাইরে আসলে দেখি বড় ভাই শফিকুল ইসলাম, তার স্ত্রী ও ছেলে হাতে দা-বল্লম নিয়ে দাঁড়িয়ে আছে। তারা আমার স্ত্রীকে মারধর শুরু করে। এরপর আমার ভাতিজা বায়জিদ দা দিয়ে আমার বাম হাতে কুপ দিলে কবজি বিচ্ছিন্ন হয়ে ছিটকে ঘরের ভেতরে গিয়ে পড়ে। পরে রক্তাক্ত অবস্থায় আমার স্ত্রী ও আমাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়।

এই বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, এই ঘটনায় কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনএ/

দেখুন: ব্রাহ্মণবাড়িয়ায় বাঁশ বিক্রিতে নিষেধাজ্ঞার কারণ কী? 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন