বিজ্ঞাপন

সিলেটে একজন মাদক কারবারি আটক

সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অভিযানে খাটের নিচে লুকানো অবস্থায় ১০৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসময় একজন মাদক কারবারিকে গ্রেফতার করা গেলেও তার দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

র‍্যাব-৯ এর সিপিএসসি, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (২৫ জুন) রাত ১০টা ৫৫ মিনিটের দিকে কোম্পানীগঞ্জ থানার পূর্ব ইসলামপুর ইউনিয়নের আমেরতল গ্রামে অভিযান চালায়। র‍্যাব সদস্যরা মোঃ রমজান মিয়ার বসতঘরে পৌঁছালে তিনজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে একজনকে আটক করা হয় এবং বাকি দুইজন অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

আটক ব্যক্তির নাম মোঃ আবু মিয়া (৪৭)। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই থানার বাটিদল গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে কোম্পানীগঞ্জ থানার নতুন জীবনপুর (গাছঘর) এলাকায় বসবাস করছেন।

আটকের পর র‍্যাব সদস্যরা স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করলে আবু মিয়া পালানোর বিষয়ে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। পরে তার দেখানো মতে র‍্যাব সদস্যরা ঘরের খাটের নিচে রাখা চারটি প্লাস্টিকের বস্তা থেকে ১০৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

আটক আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া দুইজনের বিষয়ে খোঁজখবর ও ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এনএ/

দেখুন: স্পা’র সাইনবোর্ডে নারী আর মাদকের রমরমা ব্যবসা! 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন