29.8 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১৯:৩০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বাগেরহাটে চারটি বিদেশি পিস্তলসহ মাইক্রোবাসে থাকা ১১ জন আটক

বাগেরহাটের মোল্লাহাটে বড় ধরনের অপরাধ কর্মকাণ্ডের আগেই সফল অভিযান চালিয়ে চারটি বিদেশি পিস্তল ও গুলিসহ ১১ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লাহাট টোল প্লাজার সামনে একটি মাইক্রোবাস তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

জানা গেছে, ঢাকা মেট্রো-চ-১৫-৬৭৭০ নম্বরযুক্ত মাইক্রোবাসটি ঝিনাইদহ জেলার মহেশপুর থেকে খুলনার দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ মাইক্রোবাসটিকে থামিয়ে তল্লাশি করে। এ সময় ৪টি ৭.৬২ মি.মি. চায়না তৈরি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন—কাউসার আলী (৪৩), মো. মেহেদী হাসান (২৩), আতাউর রহমান (৩০), মো. খোকন বিশ্বাস (৪৫), খোকন মিয়া (৩৫), আবুল হোসেন (৪৩), মো. ইমদাদুল হক (৩১), জনি মিয়া (২৭), সেলিম শাহ (৩৪), মাসুম পারভেজ (২২) এবং প্রসেনজিৎ চন্দ্র দাশ (৩৫)। তাদের সবাই ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ১১ জন দুস্কৃতকারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।” তিনি আরও জানান, “আটকদের কাছে অস্ত্র ও গুলি থাকায় ধারণা করা হচ্ছে, তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনা নিয়ে যাচ্ছিল।”

আটকৃতরা বর্তমানে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনাটি ঘিরে নিরাপত্তা সংস্থাগুলোর নজরদারি আরও জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : আদালতের স্থগিতাদেশ সত্ত্বেও বাগেরহাটে প্রধান সহকারীকে অফিসে ঢুকতে বাধা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন