মেহেরপুর শহরের গোরস্থান পাড়া এলাকা থেকে ইয়াবা ও হেরোইনসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী।
বিজ্ঞাপন
আজ বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে মেহেরপুর সদর আর্মি ক্যাম্পের একটি নিয়মিত পেট্রোল দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত ব্যক্তির নাম রহমত বিন হাছেম (৫২)। গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট মিনহাজের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে তার কাছ থেকে ৭ পিস ইয়াবা এবং ৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
পরবর্তীতে আটককৃত রহমত বিন হাছেমকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এনএ/


