বিজ্ঞাপন

সব ইসলামী দলকে ঐক্যবদ্ধ করতে জামায়াত সর্বোচ্চ ছাড় দেবে: রফিকুল ইসলাম খান

বাংলাদেশের সকল ইসলামী দল, ইসলামী ব্যক্তি, আলেম ওলামা, পীর-মাশায়েখ, ইসলাম পছন্দ করে এমন সকল মানুষ ঐক্যবদ্ধ হওয়ার পথে। এই ঐক্যের জন্য জামায়াত সর্বোচ্চ ছাড় দেবে ইনশাআল্লাহ। এবার সেই ঐক্য হবেই। সকল ইসলামী দলগুলোর মধ্যে আলোচনা হচ্ছে এবার ইসলামী দলগুলোর ভোটের বাক্স হবে একটি।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ জুন) সকালে গাজীপুর জেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মো: রফিকুল ইসলাম খান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, স্বৈরাচারী কায়দায় একটি দল ক্ষমতায় আসতে চায়, যেনতেন নির্বাচন দিয়ে একটি দলকে ক্ষমতায় আসার নীলনকশা বাংলাদেশের ১৮কোটি মানুষ বাস্তবায়ন হতে দেবে না।

মোঃ রফিকুল ইসলাম খান আরও বলেন, আমরা বলেছি প্রয়োজনেও সংস্কার করে আগে স্থানীয় নির্বাচন এরপর জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। গত ৫৪ বছরে কোন দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন নিরপেক্ষ হয়নি। এজন্য আমরা বলেছি কেয়ারটেকার সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে।

আমরা সরকারের কাছে আহবান জানাই দ্রুত গণহত্যার বিচার কাজ শেষ করতে হবে এবং ফ্যাসিবাদের দোসর যারা সরকারের ভেতরে- বাইরে থেকে সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদেরকেও চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতের জেলা আমীর ডঃ মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ডঃ মাওলানা সামিউল হক ফারুকী, কেন্দ্রীয় শুরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমীর মোঃ খাইরুল হাসানসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পড়ুন: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাপের কামড়ে কবিরাজের ভুল চিকিৎসায় এক যুবকের মৃত্যু

দেখুন: কুমিল্লায় বিদেশি চো*রাই গরুর কারণে শঙ্কায় খামারিরা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন