বিজ্ঞাপন

ভারতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কনভয়ের ১৯টি গাড়ি একসঙ্গে বিকল

ডিজেলে পানি মেশানো তেল গাড়িতে নিয়ে যাওয়ায় মাঝপথে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের কনভয়ের ১৯টি গাড়ি হঠাৎ বিকল হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (২৭ জুন) রাজ্যের রতলাম জেলায় একটি অনুষ্ঠানে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, গাড়ির ডিজেলে পানি মেশানো ছিল, যা একটি পেট্রল পাম্প থেকে ভরা হয়েছিল।

ঘটনার পর দ্রুত অন্য গাড়িতে করে মুখ্যমন্ত্রীকে অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়। পরে নষ্ট হয়ে যাওয়া গাড়িগুলোর চালক পরীক্ষা করে জানেতে পারেন, যে ডিজেলের সঙ্গে পানি মেশানো হয়েছে।

শুভম বর্মা নামে এক চালক জানান, প্রথমে দুই একটি গাড়িতে সমস্যা দেখা দেয় এরপর সব গাড়ি খারাপ হয়ে যায়। 

তিনি বলেন, সামনের একটি পেট্রল পাম্প থেকে সব কয়টা গাড়িতে তেল হয়েছিল। কিন্তু তেলে পানি মেশানো ছিল। আমরা পাম্প কর্মীদের জিজ্ঞাসা করলে তারা প্রথমে অস্বীকার করে। কিন্তু পরে স্থানীয় এক ব্যক্তি ওই পাম্প থেকে বোতলে ডিজেল কিনে দেখতে পান যে সেখানে পানি মেশানো হয়েছে।

এই ঘটনার পর সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে ওই পেট্রল পাম্প থেকে ডিজেলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে। তাতে পানি মেশানোর প্রমাণ মেলে।

খাদ্য দপ্তরের কর্মকর্তা আনন্দ গোলে বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কতটা পানি মেশানো হয়েছে তা স্পষ্ট নয়। পাম্পের ডিজেলের ডিপো পরীক্ষা করা হচ্ছে এবং পরে রিপোর্ট দেওয়া হবে। আপাতত ওই পেট্রল পাম্পটিকে সিলগালা করে দেওয়া হয়েছে।

এ ঘটনায় রাজ্যজুড়ে সমালোচনা ও প্রশাসনিক অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট পেট্রল পাম্প বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

এনএ/

দেখুন: চাহিদার চেয়ে কোরবানিযোগ্য পশু বেশি: প্রাণিসম্পদ মন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন