২৭/০২/২০২৬, ০:৩৭ পূর্বাহ্ণ
21.9 C
Dhaka
২৭/০২/২০২৬, ০:৩৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নওগাঁয় রথযাত্রা উৎসব শুরু

বিপুল উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে নওগাঁয় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (২৭ জুন) সকাল সাড়ে ৯টায় শহরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী বুড়াকালি মাতার পুজোমন্ডপ প্রাঙ্গনে নানা আচার ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসব শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে রথযাত্রার উদ্বোধন করেন নওগাঁ জেলা বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক ও জেলা বিএনপির সদস্য মাসুদ হাসান তুহিন। এসময় বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট নওগাঁ জেলা শাখার আহবায়ক প্রদীপ কুমার কুন্ডু, সদস্য-সচিব সঞ্জয় কুমার দাস, রথ উদযাপন কমিটির আহবায়ক অরন কুমার সাহ নেপাল, কালিতলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক অখিল চন্দ্র ঘোষ, যুগ্ম সম্পাদক নেপাল কুমার সাহা, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক সুবীর দাস, কালীতলা মন্দিরের কার্যনিবাহী সদস্য পুলক কুমার রায়, নওগাঁ আখড়াবাড়ী মন্দিরের দপ্তর সম্পাদক সুবল চন্দ্র মন্ডলসহ প্রমূখ।

রথযাত্রা উৎসবে সনাতন হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। আগামী ৫ জুলাই উল্টো রথ টানের মধ্যদিয়ে এই উৎসব শেষ হবে।

আয়োজকরা জানান, এ রথযাত্রার মধ্য দিয়ে জাতিবর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক সম্প্রতির বার্তা ছড়িয়ে দেওয়া ও সবার মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করা।

এনএ/

দেখুন: নওগাঁয় পিঠা উৎসব ও লোক সংস্কৃতি অনুষ্ঠান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন