শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব -২০২৫ উপলক্ষে পটুয়াখালীতে হাজার হাজার ভক্তবৃন্দের অংশগ্রহনে ইসকন’র রথযাত্র অনুষ্ঠিত।
আজ ২৭ জুন শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় আন্তর্জাতিক কৃঞ্চভাবনামত সংঘ (ইসকন) আয়োজনে সরকারি জুবিলী স্কুল সড়কস্থ শ্রীশ্রী রাধামাধব মন্দিরে আলোচনা শেষে রথযাত্রা’র উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা বিএনপির আহবায়ক স্নেহাংশু সরকার কুট্টি, আয়োজক ইসকন’র সভাপতি শ্রী দুর্লভ প্রেম দাস ব্রম্মচারী, সাধারন সম্পাদক শ্রী আহ্লাদ গোবিন্দ দাস ব্রম্মচারী, পুরোহিত শ্রী সমদর্শী গোপাল দাস ব্রম্মচারী, পুরোহিত শ্রী আচার্য নিতাই দাস ব্রম্মচারী, শ্রী রঙ্গনাথ গৌরাঙ্গ দাস ব্রম্মচারী, শ্রী অনন্ত বল্লভ দাস ব্রম্মচারী ও পুরোহিত শ্রী জগদীশ গৌর দাসসহ শত শত ভক্তবৃন্দ। রথযাত্রাটি মন্দির থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় জুবিলী স্কুল শ্রীশ্রী রাধামাধব মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়। এর আগে সকালে বৈদিক যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির (ইসকন)-এ ৯ দিন ব্যাপী এ উৎসবের সুচনা হয়। এ সময় হাজারো ভক্ত সমাগমে মন্দির চত্ত্বর পরিপুর্ন হয়ে ওঠে। যজ্ঞের আগুনে বিভিন্ন দ্রব্য আহুতি এবং বৈদিক মন্ত্রচ্চারনের মাধ্যমে পুরোহিতরা দেশ ও জাতির শান্তি ও কল্যান কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করেন।
এছাড়াও বিকাল ৫ টায় পুরান বাজার আখড়াবাড়ি মন্দির থেকে এক বিশাল রথযাত্রা শুরু করে বিভিন্ন সড়ক ঘুরে একইস্থানে গিয়ে শেষ হয় রথযাত্রা।
পড়ুন: কুড়িগ্রামে আনন্দ উল্লাসে রথ যাত্রা উদযাপন, নিরাপত্তায় কাজ করেছে সেনাবাহিনী
দেখুন: বাঁধ ভাঙ্গায় বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা
ইম/


