২৪/০২/২০২৬, ১৩:৪৯ অপরাহ্ণ
30.1 C
Dhaka
২৪/০২/২০২৬, ১৩:৪৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পারমাণবিক হুমকি নিয়ে ইরানকে আবার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

টানা ১২ দিন সংঘর্ষের পর ইসরায়েল ও ইরানের মধ্যে আপাতত পরিস্থিতি কিছুটা শান্ত। তবে এর মধ্যেই ইরানকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে, তাহলে যুক্তরাষ্ট্র ফের বোমা হামলা চালাতে দ্বিধা করবে না।

বিজ্ঞাপন

এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) যেন ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ পায়, সেই বিষয়েও আলোচনা করেছেন।

এদিকে, ইসরায়েলি হামলার পরপরই ইরান একটি আইন পাস করে ঘোষণা দেয়, তারা আর আইএইএ-এর সঙ্গে সহযোগিতা করবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, জোর করে কোনো পরিদর্শন মেনে নেওয়া হবে না—তাতে তাদের স্বার্থের ক্ষতি হতে পারে।

আইএইএ প্রধান জানিয়েছেন, ইসরায়েল ১৩ জুন থেকে ইরানে বোমা বর্ষণ শুরু করার পর থেকে তাদের কোনো পরিদর্শনের সুযোগ মেলেনি। এখন তা-ই তাদের অগ্রাধিকার।

এনএ/

দেখুন: ট্রাম্পের হুঁশিয়ারি, ই/য়ে/মে/নি/রা অদম্য

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন