২৮/০২/২০২৬, ১৫:৪১ অপরাহ্ণ
31.8 C
Dhaka
২৮/০২/২০২৬, ১৫:৪১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নাটোরে বিদ্যুৎপৃষ্টে এক কৃষকের মৃত্যু

নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎপৃষ্টে নজির ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

আজ শনিবার (২৮ জুন) সকালে উপজেলার রানীনগর এলাকার একটি পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নজির একই উপজেলার দেবোত্তর গরিলা গ্রামের মৃত ফজের আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে কৃষক নজির তার গবাদি পশুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়। পরে রাতে সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়না। পরে শনিবার সকালে স্থানীয়রা একটি পুকুরের ধারে বৈদ্যুতিক ছেড়া তারে জড়ানো তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক মুল সংযোগের তার ছিড়ে মাটিতে পড়ে ছিল। ঘাস কাটার সময় অসাবধানতাবশত নজির তারের স্পর্শে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন।

গুরুদাসপুর থানার ওসি আসমাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এনএ/

দেখুন: নাটোরে ধান দিয়ে তৈরি হলো দুর্গা প্রতিমা 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন