বিজ্ঞাপন

সিন্ধু পানি চুক্তি নিয়ে পাকিস্তানের জয়, ভারতের অস্বীকৃতি

নেদারল্যান্ডসের হেগের স্থায়ী সালিশি আদালত (Permanent Court of Arbitration) সম্প্রতি সিন্ধু পানি চুক্তি নিয়ে একটি রায় দিয়েছে, যেটিকে পাকিস্তান ‘বড় আইনি জয়’ এবং ভারতের জন্য ‘গুরুতর ধাক্কা’ হিসেবে দেখছে।

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার (২৮ জুন) হেগের স্থায়ী সালিশি আদালতের একটি রায়ে বলা হয়েছে— চুক্তি স্থগিত করার ভারতের সিদ্ধান্ত বিরোধ নিষ্পত্তির ক্ষমতাকে প্রভাবিত করে না। 

পাকিস্তান এই রায়কে স্বাগত জানিয়ে বলেছে, এটি ভারতের কিষাণগঙ্গা ও রাটল জলবিদ্যুৎ প্রকল্পের বিরোধের ক্ষেত্রে তাদের অবস্থানকে সমর্থন করে। তাদের মতে, ভারতের একতরফা কোনো পদক্ষেপ সালিশি প্রক্রিয়াকে বাধা দিতে পারে না।

অন্যদিকে ভারত এই আদালতের বৈধতা মানতে অস্বীকৃতি জানিয়েছে। তারা জানায়, আদালতের গঠন প্রক্রিয়া চুক্তির লঙ্ঘন এবং চুক্তি স্থগিত রাখার বিষয়টি ভারতের সার্বভৌম অধিকার।

ভারত এই রায়কে ‘পাকিস্তানের চাল’ ও আন্তর্জাতিক মহলে সন্ত্রাসবাদ থেকে দৃষ্টি সরাতে একটি রাজনৈতিক চেষ্টা বলে অভিহিত করেছে।

এনএ/

দেখুন: পানি ভবন নিয়ে টনক নড়লো মন্ত্রণালয়ের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন