২৭/০২/২০২৬, ১৫:৫৫ অপরাহ্ণ
31.6 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৫:৫৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দৌলতপুর সীমা‌ন্তে মাদক ব‌্যবস‌া‌কে কেন্দ্র ক‌রে যুবক‌কে কু‌পি‌য়ে হত‌্যা

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে মহন আলী (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শনিবার ভোরে প্রায় ৯ কোটি টাকার মাদকসহ সোহেল হোসেন (২৮) নামের একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি গ্রামের ঠোঁটারপাড়া মাঠে এ ঘটনা ঘটে। নিহত মহন আলী জামালপুর গ্রামের মৃত মদন আলীর ছেলে। আহত হন তাঁর সঙ্গী হৃদয় (২৫), যিনি একই গ্রামের মৃত মনসুর আলীর ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার পর স্থানীয়দের সহায়তায় বিজিবির একটি টহল দল মহন ও হৃদয়কে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে মহন আলীর মৃত্যু হয়।

পরে শনিবার ভোর সাড়ে ৩টার দিকে বিজিবি-৪৭ ব্যাটালিয়নের একটি দল অভিযান চালিয়ে ঠোঁটারপাড়া এলাকা থেকে অভিযুক্ত সোহেল হোসেনকে আটক করে। তিনি ওই গ্রামের মিল্টনের ছেলে।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, সোহেলের কাছ থেকে ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১৭ বোতল এলএসডি উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ৮ কোটি ৮৪ লাখ ৩০ হাজার টাকা। আহত হৃদয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেলকে হামলাকারীদের একজন হিসেবে শনাক্ত করেছেন বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

সোহেলকে পরে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা প্রক্রিয়াধীন।

এ ঘটনায় নিহত মহনের চাচা কদম আলী শনিবার দুপুরে পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও পাঁচ-ছয়জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ‘হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। বিজিবির হাতে আটক আসামিকে কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

পড়ুন: ডাঃ জোবায়দা রহমানের জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ, বিতরণ ও শোভাযাত্রা অনুষ্ঠিত

দেখুন: এবার সুন্নতে খতনা করতে গিয়ে শিশু আয়হামের মৃত্যু

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন