বিজ্ঞাপন

প্রাইমমুভার ট্রেইলার চালক মো. কামরুলের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রাইমমুভার ট্রেইলার চালক মো. কামরুলের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ জুন শনিবার বিকালে নগরীর নিমতলা বিশ্বরোড এলাকায় আয়োজিত সমাবেশে বক্তারা প্রাইম মুভার ট্রেইলার মো. কামরুলের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন। বক্তারা বলেন, হামলাকারীরা হামলা করে উল্টো মামলা দিয়ে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। বক্তারা এই ব্যাপারে প্রশাসনের উর্দ্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

বিজ্ঞাপন

এর আগে নিমতলা বিশ^রোড মোড় থেকে শুরু হয়ে এক বিক্ষোভ মিছিল বন্দরের গুরুত্পর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বক্তব্য রাখেন প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক কল্যান সমিতির সভাপতি সেলিম খান, প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক সমিতির যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ, ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের চট্টগ্রাম জেলার সহ সভাপতি মো. ইয়াছিন, প্রাইম মুভার ট্রেইলার সমিতির বন্দর বিষয়ক সম্পাদক জহির উদ্দিন খান টিপু, শ্রমিক নেতা আরিফ প্রমুখ।

পড়ুন: ময়মনসিংহের সড়কগুলো যেন মৃত্যুফাঁদ, তারাকান্দায় একমাসে ৪০ মৃত্যু

দেখুন: মাদ্রাসা ছাত্রীর র’হ’স্য’জ’ন’ক ঘটনার সঠিক কারন জানতে চায় পরিবার |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন