বিজ্ঞাপন

নতুন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে চীন : মির্জা ফখরুল

নতুন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে চীন। দেশটি বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে আরও গভীরভাবে কাজ করবে, এমনটা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

চীন সফর নিয়ে সোমবার (৩০ জুন) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমনটা জানান।

এই সফরে এক চীন নীতির প্রতি বিএনপির দলীয় দৃঢ় অবস্থানের কথা জানানো হয়েছে বলে এ সময় উল্লেখ করেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেছেন, তিস্তা প্রকল্প নিয়ে কাজ করছে চীন। বিএনপি ক্ষমতায় এলে তা বিবেচনা করা হবে। একই সঙ্গে রোহিঙ্গা ইস্যু সমাধানে আন্তরিকতার সাথে কাজ করবে দেশটি।

চীন সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশটিতে সফরের আমন্ত্রণ জানিয়েছে বলে ফের সংবাদ সম্মেলনে বলা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন