রোমের ক্রিস্টোফোরো কলম্বো সড়কে শনিবার রাতে ২৮ বছর বয়সী এক বাংলাদেশি যুবক, মামুন খান, ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটে রাত ১২টার পর, প্রাক্তন ফিয়েরা দি রোমার কাছে। পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে জরুরি সেবা ডাকেন। ARES 118-এর চিকিৎসকরা ঘটনাস্থলে পৌঁছালেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এটি কোনো ছিনতাই নয়, বরং ব্যক্তিগত বিরোধ থেকে সংঘটিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি, তদন্ত চলছে।
প্রবাসী কমিউনিটিতে শোকের ছায়া, দ্রুত বিচার ও নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়েছে।
বিজ্ঞাপন
পড়ুন: রোমের এনিয়া অভিবাসী ক্যাম্পে আগুন : ২০ জন উদ্ধার এবং দুজন হাসপাতালে ভর্তি
এস/


