29.4 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৭:৫৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গারো পাহাড়ে হাতি ও বন্যপ্রাণীর খাদ্য উপযোগী গাছের চারা রোপণ

শেরপুরের শ্রীবরদী উপজেলার রাজা পাহাড় এলাকায় হাতি ও বন্যপ্রাণীর খাদ্য উপযোগী গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
২৯ জুন রবিবার বিকেলে বন বিভাগের উদ্যোগে চারা রোপন কার্যক্রম উদ্বোধন করা হয়। ময়মনসিংহ বন বিভাগের বালিজুরী রেঞ্জের অধীনে কর্ণঝোড়া ফরেস্ট বিট এই কার্যক্রম বাস্তবায়ন করছে। চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বালিজুরি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া, কর্ণঝোড়া বিট কর্মকর্তা আব্দুর রাকিব, ডুমুরতলা বিট কর্মকর্তা রকিবুল হাসান রকি, ফরেস্টার মাজহারুল হক, স্থানীয় মুক্তিযোদ্ধা সুরুজ্জামান মেম্বার, উপজেলা পরিষদের কর্মী কামরুজ্জামান আবু, বিএনপি’র সভাপতি জামরুল চৌধুরী প্রমুখ।

রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া জানান, গারো পাহাড়ের রাজা পাহাড় এলাকায় পর্যায়ক্রমে হাতি ও বন্যপ্রাণীর জন্য খাবার উপযোগী ৬০ প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। এর মধ্যে রয়েছে- বট, পাকুড়, জলপাই, কাজুবাদাম, কাঠাল, করমচা, বেল, চালতা, বহেড়া, আমলকি, শিমুল, পলাশ, সোনালু, রাধাচূড়া, শাল, গর্জন, কামরাঙ্গা, মহুয়া, তাল, কদম, কঞ্চন, নাগেশ্বরসহ অনেক প্রজাতির গাছ।

এই প্রকল্প বাস্তবায়ন হলে হাতি ও অন্যান্য বন্যপ্রাণীর খাদ্য সংকট অনেকটাই কমে যাবে বলে আশা করছে বন বিভাগ। এর ফলে এ এলাকায় হাতি মানুষের দ্বন্দ হ্রাস পাবে।

পড়ুন: কুমিল্লায় হোটেলে মাদক ব্যবসা, ২ জনের কারাদণ্ড

দেখুন: দিনাজপুরে ১০ দিনেও থামছে না গরুর মৃত্যু

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন