বিজ্ঞাপন

জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারকে কড়া বার্তা দিলেন নাহিদ ইসলাম

আশ্বাস দিয়েও সরকার এখনও জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে পারেনি, সরকার দুই দুইবার সময় দিয়েও প্রতিশ্রুতি রক্ষা করেনি উল্লেখ করে কেন করেনি, কোথায় বাধা এসব বিষয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (৩০ জুন) এক ফেসবুক পোস্টে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে সরকারকে জনগণের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।

জুলাই ঘোষণাপত্র শিরোনামে দেয়া পোস্টে নাহিদ লিখেছেন, ‘জুলাই ঘোষণাপত্র হচ্ছে জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, শহীদ, আহত ও নেতৃত্বদের অবদান ও রাজনৈতিক নিরাপত্তা ও সুরক্ষা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার সংজ্ঞায়ন নিশ্চিতে একটি জাতীয় দলিল যা পরবর্তীতে আইনি ও সাংবিধানিক ভিত্তি পাবে। গত ৩১ ডিসেম্বর ছাত্রনেতৃত্ব জুলাইয়ের ঘোষণাপত্র দিতে চেয়েছিল। কিন্তু সরকার সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সরকারিভাবে ঘোষণাপত্র দিতে চেয়েছিল। ছাত্রনেতৃত্ব তাই তাদের উদ্যোগ থেকে সরে এসেছিল।’

তবে সরকার কথা রাখেননি জানিয়ে নাহিদ লিখেছেন, ‘সরকার বিভিন্ন দল ও পক্ষ থেকে খসড়া ঘোষণাপত্র চেয়েছিল। সেই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরকারের কাছে একটা খসড়া ঘোষণাপত্র দেয়া হয়েছিল। সব ডকুমেন্ট মিলিয়ে একটা কমন দলিল তৈরি করার কথা ছিল, যা সবপক্ষ একসাথে উদযাপনের মাধ্যমে ঘোষণা করবে। কিন্তু সরকার দুই দুইবার সময় দিয়েও প্রতিশ্রুতি রক্ষা করেনি। কেন করেনি, কোথায় বাধা পেল তাও স্পষ্ট করেনি।’

সরকারের কাছে অবশ্যই আমরা জবাবদিহি চাই এবং আমরা চাই রাষ্ট্রীয় উদ্যোগে এ ঘোষণাপত্র জারি করা হোক জানিয়ে নাহিদ দাবি করেন, ‘পরবর্তীতে সংবিধানে ঘোষণাপত্র যুক্ত করার কমিটমেন্ট থাকবে’।

তবে সরকার কোনো উদ্যোগ না নিলে বসে থাকবেন না জানিয়ে তিনি লিখেছেন, ‘সরকার যদি কোনো উদ্যোগই না নেয় আমরা বসে থাকবো না। আমাদের বক্তব্য, আমাদের ইশতেহার অবশ্যই আমরা প্রকাশ করবো। অন্য সকল পক্ষকেও বলবো আপনাদের ইশতেহার তৈরি করুন। সকলে মিলে আমরা দলিল তৈরি করতে পারলে সরকার সেটা গ্রহণ করতে বাধ্য থাকবে। জুলাই ঘোষণাপত্র শহীদ পরিবারের পক্ষ থেকেই পাঠ করা হবে।’

জুলাই সনদে যেসব বিষয় থাকবে সে বিষয়ে নাহিদ লিখেছেন, ‘জুলাই সনদে রাষ্ট্রের মৌলিক সংস্কারের রূপরেখা থাকবে। সংবিধানের কোন কোন যায়গায় পরিবর্তন হবে সে বিষয়ে রাজনৈতিক ঐকমত্যের দলিল হবে জুলাই সনদ, যেখানে সকল দল স্বাক্ষর করবে। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি এখনো ঠিক হয় নাই। গণভোট, গণপরিষদ অথবা সংসদে সংশোধনীর মাধ্যমে এই সনদ কার্যকর হবে। পরবর্তী নির্বাচিত সরকার জুলাই সনদ অনুযায়ী সংস্কারের কার্যক্রম অব্যাহত রাখতে বাধ্য থাকবে।’

আগামী জুলাই-আগস্টেই জুলাইয়ে ঘোষণাপত্র ও সনদ দুইটাই দেয়া সম্ভব বলেও মনে করেন এনসিপির আহ্বায়ক।

বিজ্ঞাপন

পড়ুন : ৫ আগস্ট ছাত্র-জনতার মুক্তি দিবস উদ্‌যাপন করা হবে: নাহিদ ইসলাম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন