১২/০২/২০২৬, ১৮:৫২ অপরাহ্ণ
23 C
Dhaka
১২/০২/২০২৬, ১৮:৫২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

“পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি” শ্লোগান নিয়ে পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপকুলীয় বন বিভাগের আয়োজনে সার্কিট হাউস থেকে শোভাযাত্রা শুরু হয়ে  শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে  কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মেলার মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে মেলা ও বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। পরে উপ বন সংরক্ষক ও বিভাগীয় বন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল, জেলা জামায়াতের আমীর এ্যাড.নাজমুল আহসান, গনঅধিকার পরিষদের সাধারন সম্পাদক মোঃ শাহআলম প্রমুখ।
পরিবেশের ভারসম্য রক্ষায় বৃক্ষরোপনের উপযোগীতা তুলে ধরে বক্তারা বলেন, বৃক্ষ লাগাই ভরে ভরে, তপ্ত বায়ু শীতল করে। এখন বর্ষাকাল বৃক্ষরোপনের এখনই উপযুক্ত সময়। বাড়ির পাশে আনাচে কানাচে গাছ লাগালে সৌন্দর্য বৃদ্ধি সহ বিভিন্ন উপকারিতা পাওয়া যায় তাই আমাদের বেশি বেশি গাছ লাগানো উচিৎ। প্রতিটি মানুষের কম পক্ষে দুটি করে গাছ লাগানো উচিত। অনুষ্ঠান শেষে জুলাই গন অভ্যুত্থানে শহীদ হৃদয় তরুয়া চত্ত্বরে বৃক্ষ রোপন করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন: খাগড়াছড়িতে খেজুর চাষে সফল কৃষি উদ্যোক্তা নুরুল আলম

দেখুন: পরীক্ষায় পাস না করলেও চাকরি করে যাচ্ছেন ১৫ বছর ধরে!

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন