২৮/০২/২০২৬, ১৯:১৭ অপরাহ্ণ
26.8 C
Dhaka
২৮/০২/২০২৬, ১৯:১৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খুলনায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

খুলনা জেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল মঙ্গলবার (১ জুলাই) বাদজোহর কালেক্টরেট জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।

বিজ্ঞাপন

প্রধান অতিথি বিভাগীয় কমিশনার জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, সকলের চেষ্টার ফলেই জুলাই আন্দোলন সফল হয়েছিল। এই আন্দোলনে দেশে অনেক লোক আহত-নিহত হয়েছিল। তাদের ত্যাগের বিনিময়ে আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশ পেয়েছি। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভেদাভেদ ভুলে সকলকে একসাথে কাজ করতে হবে।
দোয়া মাহফিলে খুলনা পুলিশের রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, মহানগর জামায়তে ইসলামীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মোঃ আনিসুজ্জামান, শহীদ সাকিব রায়হানের পিতা শেখ আজিজুর রহমান, মহানগরের বৈষম্যবিরোধী আন্দোলনের আহবায়ক আল-শাহরিয়ার, এনসিপির প্রতিনিধি আহমেদ হামীম রাহাত প্রমুখ উপস্থিত ছিলেন।

পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ৬২ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

দেখুন: ২৪ ঘণ্টায় বর্জ্য অপসারণের লক্ষ্য ঢাকার দুই সিটির 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন