১৭/০২/২০২৬, ২৩:৩৯ অপরাহ্ণ
21 C
Dhaka
১৭/০২/২০২৬, ২৩:৩৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

হল থেকে উত্তরপত্র নিয়ে পালালো এইচএসসি পরীক্ষার্থী

পিরোজপুরের ইন্দুরকানীতে চলমান এইচএসসি পরীক্ষার হল থেকে উত্তরপত্র নিয়ে পালিয়েছে মোঃ ফারদিন খলিফা নামে এক পরীক্ষার্থী। মঙ্গলবার উপজেলার এফ করিম আলিম মাদ্রসায় ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
পরে ওই পরীক্ষার্থী বহিষ্কার এবং দায়িত্বরত দুই কক্ষ প্রত্যবেক্ষককে অব্যাহতি দিয়েছেন পরীক্ষা কমিটি।

বিজ্ঞাপন

কক্ষ প্রত্যবেক্ষক চঞ্চল কুমার হালদার জানান, ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা শেষে ৫ নম্বর কক্ষের পরীক্ষার্থী ফারদিন খলিফা উত্তরপত্র জমা না দিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে ১০ কিলোমিটার দূরে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা গ্রামের ওই পরীক্ষার্থীর বাড়ি থেকে উত্তরপত্রটি উদ্ধার করা হয়।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ জানান, পরীক্ষা শেষে এক পরীক্ষার্থী উত্তরপত্র জমা না দিয়ে পালিয়ে গেছে এমন অভিযোগ পাওয়ার পর বিষয়টি বোর্ড চেয়ারম্যানকে জানানো হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই পরীক্ষার্থীর ফাইল থেকে উত্তরপত্রটি উদ্ধার করে। বোর্ডের নির্দেশে পরীক্ষার্থীকে বহিষ্কার এবং ওই কক্ষে দায়িত্বপ্রাপ্ত ২ জন কক্ষ প্রত্যবেক্ষককে পরবর্তী পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে কেন্দ্র সচিব সঞ্জীব কুমার সাহা জানান, পরীক্ষা শেষে এক পরীক্ষার্থী উত্তরপত্র জমা না দিয়ে পালিয়ে গেছে এমন অভিযোগের পর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষার্থীকে বহিষ্কার এবং কক্ষে দায়িত্বপ্রাপ্ত দুইজন কক্ষ প্রত্যবেক্ষককে পরবর্তী পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফারদিন ইন্দুরকানী সরকারি কলেজের পরীক্ষার্থী ছিলেন।

পড়ুন: কুড়িগ্রামে জুলাই গণঅভ্যুত্থানের ৩৬ দিন উদযাপনে এবি পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত

দেখুন: ঢাকায় হালকা বৃষ্টি, গরমে কিছুটা স্বস্তি |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন