বিজ্ঞাপন

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। কলম্বোতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালঙ্কা। ফলে কলম্বোতে প্রথমে বোলিং করবে মেহেদী হাসান মিরাজের দল। এদিকে বাংলাদেশের ওয়ানডে দলে অভিষেক হচ্ছে পারভেজ ইমন এবং তানভীর ইসলামের।

বিজ্ঞাপন

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৬টি টি–টোয়েন্টি খেলেছেন তানভীর। এই ছয় ম্যাচে ৪ উইকেট নিয়েছেন তিনি। এদিকে পারভেজ বাংলাদেশের হয়ে ১২টি টি–টোয়েন্টি খেলেছেন। ১৪০ স্ট্রাইকরেটে ২২.১৬ গড়ে ২০০ রান করেছেন। ফিফটির পাশাপাশি একটি সেঞ্চুরিও আছে তার নামের পাশে।

এদিকে ৩৩১ ওয়ানডের পর বাংলাদেশ ‘পঞ্চপণ্ড’ ছাড়া মাঠে নামতে যাচ্ছে। শেষবার ২০ বছর আগে মাশরাফী, তামিম, সাকিব, মাহমুদউল্লাহ এবং মুশফিককে ছাড়া ওয়ানডেতে মাঠে নেমেছিল টাইগাররা।

শ্রীলঙ্কা একাদশ
নিশান মাদুশকা, পথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চরিথ আসালঙ্কা (অধিনায়ক), জনিথ লিয়ানাগে, মিলান রথনায়কে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মহেশ থেকশানা, এশান মালিঙ্গা ও আসিথা ফারনান্দো।

বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

পড়ুন: বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করলো শ্রীলঙ্কা

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন