25.7 C
Dhaka
০৪/০৩/২০২৬, ২৩:২৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ করল ডিএমপি

আসন্ন পবিত্র আশুরা উপলক্ষে ঢাকা মহানগরের তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠিসহ যেকোনো ধরনের ধারালো ও আঘাতকারী অস্ত্র বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (২ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স মোতাবেক এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ মহররম ১৪৪৭ হিজরি মোতাবেক ৬ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দে আশুরা উপলক্ষে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। এসব মিছিলে কেউ কেউ দা, ছোরা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে, যা জননিরাপত্তা ও ধর্মপ্রাণ মানুষের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়।

এছাড়াও আশুরার দিন পটকা ও আতশবাজি ফোটানো ধর্মীয় ভাবগাম্ভীর্যের পরিপন্থি হওয়ায় এসব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

এই আদেশ তাজিয়া মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, বিপিএম-সেবা।

বিজ্ঞাপন

পড়ুন : এইচএসসি পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন