দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করে।
সমাবেশে শিক্ষার্থীরা জানায়, জুলাই অভ্যুত্থানের সময় বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় শিক্ষার্থীদের উপর বিভিন্ন হামলার বিচার হয়নি। যার ফলে এখনো শিক্ষার্থীদের উপর হামলা সন্ত্রাসী কার্যক্রম চলমান রয়েছে। এর ধারাবাহিকতায়
গত ৩০জুন সোমবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের এক কর্মীর নেতৃত্বে সাংবাদিক সমিতির অস্থায়ী কার্যালয়ে ন্যাক্কারজনক হামলা ও ভাংচুরের চালানো হয়। পাশাপাশি বিভিন্ন হুমকি ধামকি প্রদান করা হচ্ছে। যদি এসব ঘটনা সুষ্ঠু বিচার না হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
পড়ুন: মুরাদনগরের ধর্ষণ কাণ্ড: চার আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর
দেখুন: তুরাগে অ্যা*সি*ড নিক্ষেপ করে ছি*নতাই, আসামি গ্রেপ্তার
ইম/


