বিজ্ঞাপন

পরমাণু চুক্তি না হলে নৌ-অবরোধ বহাল থাকবে: ডোনাল্ড ট্রাম্প

ইরানের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, পরমাণু চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ-অবরোধ বহাল থাকবে।

বিজ্ঞাপন

বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘অনির্দিষ্টকালের জন্য’ যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে হরমুজ প্রণালিতে ইরানের কঠোর নজরদারি এবং এর বিপরীতে মার্কিন নৌ-অবরোধকে ঘিরে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

এর মধ্যেই গত সোমবার (২৭ এপ্রিল) হোয়াইট হাউস নিশ্চিত করে যে, ট্রাম্প ও তার জাতীয় নিরাপত্তা দল যুদ্ধের অবসান ঘটাতে ইরানের পক্ষ থেকে একটি নতুন প্রস্তাব পেয়েছে। যদিও প্রস্তাবটির বিস্তারিত কোনো পক্ষই প্রকাশ করেনি।

গণমাধ্যমের খবরে জানা যায়, প্রস্তাবে যুদ্ধাবসানের বিনিময়ে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কথা বলা হয়েছে এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরবর্তী কোনো সময়ে অনুষ্ঠিত হওয়ার প্রস্তাব রয়েছে। তবে এ প্রস্তাবে ট্রাম্প ‘অসন্তুষ্ট’ বলে জানিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম Axios জানায়, মধ্যপ্রাচ্যে প্রায় দুই মাস ধরে চলা সংঘাত নিরসনে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। তিনি পুনর্ব্যক্ত করেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ এবং ওয়াশিংটনের উদ্বেগের সমাধানে রাজি না হওয়া পর্যন্ত কোনো শান্তি চুক্তি হবে না। ততদিন পর্যন্ত নৌ-অবরোধও অব্যাহত থাকবে।

গত বুধবার (২৯ এপ্রিল) অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে রিপাবলিকান এই নেতা দাবি করেন, ইরান অবরোধ প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করতে আগ্রহী, যা তার মতে ‘বোমা হামলার চেয়েও বেশি কার্যকর’।

তিনি আরও বলেন, মার্কিন অবরোধের কারণে ইরান অপরিশোধিত তেল রপ্তানি করতে না পারায় দেশটির তেল সংরক্ষণাগার ও পাইপলাইনগুলো ‘চরম চাপের মুখে’ রয়েছে।

পড়ুন: সংরক্ষিত নারী আসনে বৈধ ৪৯ জনের গেজেট প্রকাশ আজ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন