32.4 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পুরাতন বন্দোবস্ত পরিবর্তন ছাড়া কাঙ্খিত নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় : নাহিদ

পরাজিত শক্তির রেখে যাওয়া পুরাতন বন্দোবস্ত পরিবর্তন করা ছাড়া কাঙ্খিত নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবেনা। যত দ্রুত এক্ষেত্রে সংষ্কার হবে তত তাড়াতাড়ি দেশ সঠিক পথে এগিয়ে যাবে। এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ ১২টার দিকে সৈয়দপুরের হাতিখানা কবরস্হানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারতে অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, পরে তারা শহীদ সাজ্জাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই তৃতীয় দিনে কর্মসূচি শুরু করেন ।

কবর জিয়ারতের পর সাংবাদিকদের প্রশ্নের জবারে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রশাসনে এখনো আওয়ামী দোসরদের আধিপত্য বজায় আছে। একারণে আমাদের উপর হামলার ঘটনা ঘটছে। গতকালও এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো ঘটেছে ।

তিনি বলেন, পরাজিত শক্তি নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলেছে। তারই ধারাবাহিকতায় এমন অরাজক পরিস্থিতি বিরাজ করছে। সরকারও আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ। আমরা জুলাই পদযাত্রার মাধ্যমে যে সাড়া পাচ্ছি তাতে জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করেই ছাড়বো।

হাসনাত আব্দুল্লাহ বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে সংবিধান বদলাতে হবে। কারণ বিদ্যমান সংবিধান মূলত: আওয়ামী বিধান। এটার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল হবেনা। ফ্যাসিস্ট বিদায় হলেও ফ্যাসিবাদী তন্ত্র এখনো জেঁকে বসে আছে রাষ্ট্রযন্ত্রে। তাই কার্যকর সংষ্কার না করে কাঙ্খিত নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে না। নতুন বন্দোবস্তের মাধ্যমে গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্যই রাজনীতি করছে এনসিপি।

কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ হাতিখানা উর্দুভাষী (বিহারী) ক্যাম্পের উর্দুভাষীদের সঙ্গে সাক্ষ্যত করেন এবং তাদের বিভিন্ন সমস্যা কথা শুনের এনসিপি নেতৃবিন্দ । এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা সহ স্হানীয় নেত্রীবৃন্দ সহ প্রমুখ। এসময় তারা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ ও জনসংযোগ করেন। পরে তারা নীলফামারীর পথযাত্রায় যোগদান করেন।

বিজ্ঞাপন

পড়ুন : ফ্যাসিস্ট সরকারের পতন হলেও, সেই ফ্যাসিস্ট ব্যবস্থা এখনো রয়ে গেছে : নাহিদ ইসলাম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন