লক্ষ্মীপুরের রামগতিতে সড়ক দুর্ঘটনায় সামিয়া আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে মালবাহী ট্রাক্টর ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারায় সে। নিহত সামিয়া রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের মালেক মোল্লা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী এবং স্থানীয় আলী হোসেনের মেয়ে।
জানা গেছে, দুপুরে স্কুল ছুটির পর সামিয়া তার কয়েকজন সহপাঠীকে সঙ্গে নিয়ে সিএনজি অটোরিকশায় বাড়ি ফিরছিল। পথে চরপোড়াগাছার স্টিল ব্রিজের উপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মালবাহী ট্রাক্টর ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সামিয়া ও আরও তিনজন শিক্ষার্থী গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে সামিয়াকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। অন্য আহতদের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে চলাচলকারী এসব ট্রাক্টর ও ট্রলি প্রতিনিয়ত ঝুঁকি সৃষ্টি করছে। প্রশাসনের নজরদারি জোরদারের দাবি জানান তারা।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘নিহত স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের আপত্তি না থাকলে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফন করতে সমস্যা নাই। বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িত ট্রাক্টর চালককে গ্রেপ্তারে অভিযান চলছে।
পড়ুন: জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে কুড়িগ্রামে ড্যাবে’র রক্তদান কর্মসূচি পালিত
দেখুন: গোপালগঞ্জে পুরোহিতকে হ ত্যা, প্রধান আসামি গ্রেফতার
ইম/


