বিজ্ঞাপন

গাজীপুরে সন্ত্রাসী হামলায় বৃদ্ধ নিহত, দায়ীদের গ্রেপ্তারের দাবিতে লাশ নিয়ে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল

সন্ত্রাসী হামলায় গাজীপুরের বিশিষ্ট সমাজ সেবক নাসির পালোয়ান নিহতের ঘটনায় হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং বিচার দাবিতে কোনাবাড়ি – কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে নগরের জরুন এলাকায় লাশবাহী গাড়ি নিয়ে শত শত নারী পুরুষ এসব কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। এসময় প্রায় এক ঘন্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, সাইফুল ইসলাম মাস্টার, আরিফ খন্দকার, বাবুল মোল্লা,

বক্তারা বলেন, সমাজ সেবক নাসির উদ্দিন পালোয়ান এলাকার মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান উন্নয়নে সব সময় কাজ করেছেন। তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে চিহ্নিত সন্ত্রাসীরা ধারালো দা হকিস্টিক, লোহার রড দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় তিব্র ক্ষোভে রাস্তায় নেমে হত্যাকাণ্ডে দায়ীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন তারা।

প্রসঙ্গত: পূর্ব বিরোধের জের ধরে ওয়াসিফ সালিম ও তার সহযোগীরা ২৭ মে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাসির উদ্দিন পালোয়ানের বাড়িতে হামলা চালায়। এতে নাসির উদ্দিনসহ পরিবারের চারজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে এক মাসের বেশি সময় চিকিৎসাধীন থেকে গতকাল নাসির উদ্দিন পালোয়ান মারা যান। বৃহস্পতিবার বিকেলে তার লাশবাহি গাড়ি এলাকায় পৌঁছলে সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
এদিকে, এ হত্যাকাণ্ডের ঘটনায় ১৬ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আসামি করে নিহতের ছেলে শাহ আলম পালোয়ান কোনাবাড়ি থানায় মামলা দায়ের করেছেন।

পড়ুন: জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে কুড়িগ্রামে ড্যাবে’র রক্তদান কর্মসূচি পালিত

দেখুন: গ্রেপ্তারের পর নির্লজ্জের মতো হাসছে প্রধান আসামি!

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন