১৯/০২/২০২৬, ১:০২ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৯/০২/২০২৬, ১:০২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে সভাপতি কুট্টি ও সাধারণ সম্পাদক টোটন

দীর্ঘ ২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে জেলার ১১টি ইউনিটের ১৫১১ জন ডেলিগেট ও কাউন্সিলের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন স্নেহাংশু সরকার কুট্টি। তিনি পেয়েছেন ৭৫৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মাকসুদ আহমেদ বায়জিদ পান্না পেয়েছেন ৪০২ ভোট। 

বিজ্ঞাপন


সাধারণ সম্পাদক পদে এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন পেয়েছেন ৪৭৪ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী বশির আহম্মেদ মৃধা পেয়েছেন ৪২০ ভোট।

সম্মলনের প্রথম অধিবেশনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনের উদ্বোধন করেন দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার  ও সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।

পড়ুন : উৎসাহ উদ্দীপনায় ২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন