চট্টগ্রাম কর্ণফুলী থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী মামলার আসামী মোঃ দিদারুল আলম মুন্নাকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ৩ জুলাই (বৃহস্পতিবার) কর্ণফুলী থানা (সিএমপি) এসআই (নিরস্ত্র) মোহাম্মদ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটা এলাকা হইতে ৪নং ওয়ার্ড,ডিঙ্গি মাঝির বাড়ি থেকে গ্রেফতার করে। সে উক্ত এলাকার আব্দুল সাত্তারের পুত্র।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শরীফ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান আসামী মোঃ দিদারুল আলম মুন্না (২৬) ১৮ মে কর্ণফুলী থানার মামলা নং-২৭, সন্ত্রাস বিরোধী মামলার এজাহার ভুক্ত আসামী, ধারা-সন্ত্রাস বিরোধী আইন,২০০৯ (সংশোধনী/২০১৩) এর ৬(২)/৮/৯/১০ মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
বিজ্ঞাপন
পড়ুন : হাটহাজারী-কর্ণফুলীতে দুটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে: স্বাস্থ্য উপদেষ্টা


