বিজ্ঞাপন

দ্বিতীয় ওয়ানডে থেকে ছুটি নিলেন হেড কোচ সিমন্স 

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ওয়ানডে থেকে ছুটি নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ ফিল সিমন্স। ব্যক্তিগত কারণে তিনি দু’দিনের ছুটি নিয়েছেন বলে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে। 

বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয় দলের টিম ম্যানেজার নাফিজ ইকবাল এক বার্তায় বলেন, ‘ফিল সিমন্স দু’দিনের জন্য  ব্যক্তিগত কারণে যুক্তরাজ্য যাচ্ছেন। সেখানে তিনি চিকিৎসকের থেকে সময় নিয়ে রেখেছেন। আজ (শুক্রবার) যাচ্ছেন এবং ৭ জুলাই ফিরে আসবেন।’ 

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ৫ জুলাই সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলবে। ওই ম্যাচে তিনি দলের সঙ্গে থাকতে পারবেন না। তবে তৃতীয় ও শেষ ওয়ানডের আগে দলের সঙ্গে যোগ দেবেন ক্যারিবীয় কোচ। বাংলাদেশ শেষ ম্যাচটি খেলবে ৮ জুলাই। 

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সিমন্সের গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ডাক্তার দেখানোর কথা ছিল। কিন্তু টুর্নামেন্ট হওয়ায় তখন ডাক্তারের সময় নিয়েও তা পিছিয়ে দিয়েছিলেন। এবারো তিনি কিছুটা দেরিতে  ডাক্তার দেখানো যায় কনা সেই চেষ্টা করছিলেন। সেটা সম্ভব না হওয়ায় দু’দিনের ছুটি নিয়েছেন। 

সাবেক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার এবং ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তানের সাবেক কোচ ফিল সিমন্স ইংল্যান্ডে বসবাস করেন। সেখানে তার পরিবার থাকে। ইংল্যান্ডে পরিবারের সঙ্গে থেকেই ডাক্তারের পরামর্শ নেবেন তিনি। 

পড়ুন: এখন দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন? এজন্য আগে পরিবেশ পরিস্থিতি তৈরী করতে হবে: ডা. শফিকুর রহমান

দেখুন: পদ্মা সেতু-এক্সপ্রেস হাইওয়েতে নিয়মভাঙ্গা মানুষ, বাড়ছে দুর্ঘটনা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন