নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এমআর (হাম-রুবেলা) ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার।
সভায় জানানো হয়, এমআর ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে টিকা প্রদান করা হবে। টিকা দেওয়ার ৩০ দিনের মধ্যে প্রয়োজন অনুযায়ী বুস্টার ডোজ দেওয়া যাবে। এ কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. আলাউল কবির দিপু, মেডিকেল অফিসার ডা. মেহেদি হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদানন্দ রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আজমল হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহানাজ সুলতানা, খোরশেদ আলম ও শিক্ষক দিদার হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা দুটি পরিচালনা করেন উপজেলা ইপিআই টেকনোলজিস্ট মাহাবুব হাসান।
পড়ুন : ভৈরবে ৭ মাসের শিশুর লাশ উদ্ধার: বাবার বিরুদ্ধে হত্যার অভিযোগ, পলাতক দাদি


