২৮/০২/২০২৬, ১৫:২৩ অপরাহ্ণ
31.8 C
Dhaka
২৮/০২/২০২৬, ১৫:২৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে গণসংযোগ করলেন মাসুদ সাঈদী

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র মাসুদ সাঈদী পিরোজপুর শহরে গণসংযোগ করেছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৪ঠা জুলাই )দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার কার্যালয় থেকে গণসংযোগ শুরু হয়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা কার্যালয়ে এসে গণসংযোগ শেষ হয়।

গণসংযোগে জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জহিরুল হক, জেলা সহ সেক্রেটারি আব্দুর রাজ্জাক, পৌর আমির মোঃ ইসহাক আলী খান, পৌর সেক্রেটারি মোঃ আল আমিন সেখ, পৌর এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল হালিম এবং মাসুদ সাঈদীর পুত্র মোঃ আব্দুল্লাহ্ ইবনে মাসুদ উপস্থিত ছিলেন।

মাসুদ সাঈদী বলেন, পিরোজপুরের মানুষের সেবা করাই আমার প্রধান লক্ষ্য। আমার বাবার দেখানো আদর্শকে বুকে ধারণ করে আমি এ আসনকে শান্তি, উন্নয়ন ও ন্যায়ের পথে এগিয়ে নিতে চাই। আপনারা আমাদের পাশে থাকুন, ইনশাআল্লাহ্ আমরা পিরোজপুরকে একটি আদর্শ ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলব।

এ সময় নেতারা স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মাসুদ সাঈদীর পক্ষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট ও সমর্থন চান।

পড়ুন: বেনাপোলে সাইবেরিয়া ভিসা লাগানো ২০টি পাসপোর্টসহ চালক আটক

দেখুন: হাত তুলে শপথ নিল বিএনপির নেতাকর্মীরা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন