33 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৫:৩১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

উথলীতে ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেল স্টেশনের অদূরে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উথলী স্টেশন থেকে প্রায় ১০০ গজ দূরে, দর্শনার দিকে যাওয়ার মূল লাইনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। ট্রেনটি উথলী স্টেশনের ক্রসিং পার হয়ে মেইন লাইনে ওঠার সময় শেষের একটি বগি—যেটি রেলকর্মীদের বিশ্রামঘর হিসেবে ব্যবহৃত—হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে।

এর ফলে খুলনার সঙ্গে দেশের অন্যান্য রুটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু রায় বলেন, “দুর্ঘটনার বিষয়টি পাকশী রেল বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে এবং দ্রুত উদ্ধারকাজ শুরু হবে।”

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক হবে না।

পড়ুন : তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকা-খুলনার রেল যোগাযোগ বন্ধ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন