বিজ্ঞাপন

ভালো নির্বাচন করতে পারাও একটা বড় সংস্কার: মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ভালো নির্বাচন করতে পারাও একটা বড় সংস্কার।

শনিবার (৫ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মব ভায়ালেন্সে দেশে যে অবস্থা, এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন কীভাবে হবে, তা ভাবনার বিষয়।’

মান্না বলেন, ‘সিইসি নূরুল হুদা দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। পারলে বিচার করে ফাঁসি দেন। তবে মব ভায়োলেন্স সহ্য করার মতো না। মব ভায়োলেন্স সারাদেশে তোলপাড় হয়ে যাচ্ছে।’

সরকারের সমালোচনা করে মান্না বলেন, ‘এই সরকারের ব্যর্থতার সীমা নেই। সরকার কোনো ক্ষেত্রেই শৃঙ্খলা ফেরাতে পারেনি।’

বিজ্ঞাপন

পড়ুন: জাতীয় ঐক্য না থাকলে অভ্যুত্থানের উদ্দেশ্যে সফল হবেনা : মাহমুদুর রহমান মান্না।

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন