গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘঠেছে। অগ্নিকাণ্ডে ১৬টি মুদি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ারসার্ভিস। এছাড়াও ৫ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
সোমবার ভোর সাড়ে ৫টার সময় কোনাবাড়ী কাঁচা বাজার কলাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এর ৪ টি ইউনিট প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম জানান, আজ ভোরে কোনাবাড়ী কাঁচা বাজারে মুদি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
পড়ুন: গাজীপুর মহানগর বিএনপির চার নেতা বহিষ্কার
এস/


