০২/০৩/২০২৬, ১:২০ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
০২/০৩/২০২৬, ১:২০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহে যুবকের মৃত্যু রহস্য উদঘাটনে মানববন্ধন ও বিক্ষোভ

ঝিনাইদহ শহরের যুবক সুদীপ জোয়ার্দ্দারের (৩৫) মৃত্যু রহস্য উদঘাটনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শুভাকাঙ্খি, বন্ধুমহল ও এলাকাবাসী । আজ (৭ জুলাই) দুপুর ১২টার সময় শহরের পায়রা চত্বরে এ কর্মসূচি পালিত হয় ।

বিজ্ঞাপন

এ কর্মসূচি ২০০৭ সালের এসএসসি ও ২০০৯ সালের এইচএসসি শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত হয় । সেখানে উপস্থিত ছিলেন, মাকিবুল হাসান বাপ্পি, ফাহাদ মাহমুদ মারুত, আব্দুস সালামসহ বিভিন্ন সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নতেৃবৃন্দ ।

উল্লেখ- গত ৬ জুলাই শহরের কেপি বসু সড়কের নিজ বাড়ি থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। সুদীপ জোয়ারদার ওই এলাকার সুনীলের জোয়ার্দ্দারের ছেলে। মরদেহের পিঠে ও পায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ কারণে ওই যুবকের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। খোঁজ নিয়ে জানা যায়, শৈশবেই সুদীপের মা মারা যান। পরে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। সৎ মায়ের সঙ্গে বেড়ে উঠলেও পরিবারে রয়েছে তার পালিত ভাই শিলন জোয়ার্দ্দার। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল।

বক্তারা বলেন, সুদীপকে সু-পরিকল্পিতভাবে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয় । তার গায়ে এবং পায়ে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে । গতকাল লাশ হাসপাতালে যাওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে কেউ আসেনি । এমনকি তারা পোষ্ট মর্টেম করতেউ বাধা দেয় । যা হত্যার ঘটনাকে আরো রহস্যের জন্ম দেয় । আমরা সুষ্ঠু বিচার চাই । এর পেছনে যারা জড়িত তারা যেন কেউ ছাড় না পায় ।

পড়ুন: ঢাকার ট্যানারির অনাগ্রহে নেত্রকোনায় চামড়া বিপণনে সংকট

দেখুন: পঞ্চগড়ে ছাত্রীকে যৌ/ন হ/য়/রা/নি/র অভিযোগে শিক্ষককে গ/ণ/ধো/লা/ই |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন