২০/০২/২০২৬, ২৩:৩১ অপরাহ্ণ
25.4 C
Dhaka
২০/০২/২০২৬, ২৩:৩১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে রাঙামাটিতে সুজনের নাগরিক সংলাপ

রাঙামাটিতে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষে ‘জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুলাই) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সুশাসনের জন্য নাগরিক-সুজন আয়োজিত সংলাপে রাঙামাটি ছাড়াও খাগড়াছড়ি ও বান্দরবান জেলার বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন এবং তাদের মতামত তুলে ধরেন। এদিন সকালে সুজন রাঙামাটি জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট দীননাথ তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে সংলাপে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুজন এর কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।

নাগরিক সংলাপে বক্তব্য দেন- অন্তর্বর্তীকালীন সরকারের নারীবিষয়ক সংস্কার কমিশনের সদস্য ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, শিক্ষাবিদ অঞ্জুলিকা খীসা, সুজন রাঙামাটি জেলা কমিটির সম্পাদক এম জিসান বখতেয়ার, সুজন বান্দরবান জেলা কমিটির সভাপতি ও নারী অধিকার কর্মী ডনাই প্রু নেলী, উন্নয়ন কর্মী ললিত চন্দ্র চাকমা, সুজন নেতা ইন্টু মনি তালুকদার, নাগরিক আন্দোলনের নেতা জাহাঙ্গীর আলম মুন্নাসহ আরও অনেকেই।

নাগরিক সংলাপে বক্তারা বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নাগরিকদের মতামতকেও গুরত্ব দিতে হবে৷ ফ্যাসিবাদ বিলোপ ও নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংস্কার খুবই গুরত্বপূর্ণ।

এসময় ঐক্যমত্য কমিশনের নেয়া পদক্ষেপগুলো সংস্কার প্রক্রিয়ায় যুক্ত করে গণতান্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান বক্তারা। তারা বলেন, এরমধ্য দিয়ে স্বচ্ছ ও জবাবদিহিতামূলত সরকার গঠন হবে।

পড়ুন: তরুণদের হাত ধরে গঠিত হবে নতুন বাংলাদেশ : নাটোরে নাহিদ ইসলাম

দেখুন: সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে: প্রধানমন্ত্রী 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন