শেরপুর সদরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও মানবিক রাষ্ট্র গঠনের জন্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ জুলাই সোমবার বিকেলে বলাইরচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের নিয়ে চকসাহাব্দির বাজারে ওই মতবিনিময় ওই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদ।
বলাইরচর ইউনিয়নের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ হোসেন মঞ্জু মাস্টারের সভাপতিত্বে ও ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট আলহাজ্ব মো. মোখলেছুর রহমান জীবন ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সদর থানা বিএনপির সদস্য সচিব মো. ফরহাদ আলী।
এছাড়াও সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও নবগঠিত শেরপুর জেলা বিএনপির সদস্য জিএস আমিনুল ইসলাম শিপন, সাবেক জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. সেলিম শাহী, জেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়না, জেলা বিএনপির সাবেক সদস্য মো. ফসিউল ইসলাম সুজন, সাবেক শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু সামা, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম হানিফ, সহ-সভাপতি ফয়সাল খান তোতা, জেলা তাতীদলের আহ্বায়ক মো. লালন মোল্লা, জেলা জাসাসের সভাপতি মো. রমজান আলী, জেলা মৎস্যজীবীদলের সভাপতি মো. আব্দুল খালেক ও
জেলা যুবদলের সহ-সভাপতি মো. হারুনুর রশিদ হারুন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এসময় শফিকুল ইসলাম মাসুদ বলেন, এই ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যতের নিরাপত্তা ও ন্যায়ের প্রতীক। তাই বিএনপির প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হলো—এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া। জনগণের কাছে গিয়ে তাদের বোঝাতে হবে, এই রূপরেখাই দেশকে সংকট থেকে মুক্তির পথ দেখায়। এছাড়াও আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
পড়ুন: গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও ৮১ ফিলিস্তিনি
দেখুন: ভোটে পুলিশের নিরপেক্ষতার গ্যারান্টি ডিএমপি কমিশনারের |
ইম/


