বিজ্ঞাপন

সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সিঙ্গাপুর থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ৫৩১ কোটি টাকা।

মঙ্গলবার (৮ জুলাই) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা- ২০০৮ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের মাধ্যমে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকার।

সিঙ্গাপুরের ভিটল এশিয়া পিটিই লিমিটেড থেকে এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৫৩১ কোটি ৫৫ লাখ ৮০ হাজার ৩৪৫ টাকা ৬০ পয়সা। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১২.৬২ মার্কিন ডলার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এসব এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: পারমাণবিক জ্বালানি নিরাপত্তায় যৌথ কনভেনশনে স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন