বিজ্ঞাপন

স্কুল বন্ধ ও অনলাইন ক্লাসের নির্দেশনা চেয়ে রিট, শুনানি কাল

দেশে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীদের সুরক্ষায় সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করে অনলাইন পাঠদান চালুর নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। এ বিষয়ে আগামীকাল (সোমবার) সংশ্লিষ্ট বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা যায়, রিটকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায়ের বেঞ্চে রোববার (১৯ এপ্রিল) বিষয়টি উপস্থাপন করা হলে শুনানির জন্য সোমবার দিন নির্ধারণ করেন আদালত।

এর আগে দেশে হামে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন এবং হামের প্রকোপ না কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। গত ২ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দাখিল করা হয়। তবে অবকাশকালীন সময়ে হাইকোর্টের দুটি বেঞ্চ রিটটি শুনতে অস্বীকৃতি জানায়।

রিটে বলা হয়েছে, সময়মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার প্রাপ্যতা বজায় রাখতে না পারা, স্বাস্থ্যসেবা সুবিধা ও জরুরি সাড়া প্রদানে ঘাটতি— এসব সংবিধানবিরোধী। একই সঙ্গে হামের টিকা সংগ্রহে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তদন্তের আবেদনও করা হয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় হামের সংক্রমণ ছড়িয়ে পড়ছে বলে উল্লেখ করে রিটে বলা হয়, কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান সাময়িকভাবে বন্ধ রাখা প্রয়োজন। বিকল্প হিসেবে অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্মে শিক্ষা কার্যক্রম চালুর নির্দেশনা চাওয়া হয়েছে।

জনস্বার্থ সংশ্লিষ্ট এই রিটের শুনানিতে আদালত কী আদেশ দেন, সে বিষয়ে এখন সংশ্লিষ্টদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

পড়ুন: বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও দেশে বেড়েছে সামান্য: জ্বালানি মন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন