বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক তিনবারের এমপি মাহমুদুল হক রুবেল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফা বাস্তবায়নের কোন বিকল্প নেই। ৮ জুলাই মঙ্গলবার বিকেলে শ্রীবরদী উপজেলা বিএনপির উদ্যোগে ভেলুয়া, খড়িয়াকাজিরচর ও কুড়িকাহনিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি রুবেল আরও বলেন, যে কোন মূল্যে সাবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে বিজয়ী হওয়ার কোন বিকল্প নেই। এছাড়াও আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দলীয় প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
শ্রীবরদী উপজেলার বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলার তিনটি ইউনিয়ন ভেলুয়া, খড়িয়া কাজিরচর ও কুড়িকাহনিয়া ইউনিয়নের সকল ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।
সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীবরদী পৌরসভার সাবেক মেয়র মো. আব্দুল হাকিম, শ্রীবরদী পৌর বিএনপির সভাপতি মো. ফজলুল হক চৌধুরী অকুল ও শ্রীবরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান খোকন এবং শেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য অধ্যক্ষ মাহমুদুল হাসান মুক্তা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়িয়া কাজিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আশরাফুল কবির রুপা, কুড়িকাহনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হেদায়েতুল ইসলাম বাবলু, ভেলুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন মুছা, খড়িয়া কাজিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম।
সমাবেশে নেতৃবৃন্দরা বিগত ১৭ বছরে তাদের সাথে ঘটে যাওয়া নির্যাতন, মামলা ও হামলার বিবরণ দেন। এসময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে প্রধান অতিথি ও উপজেলা নেতৃবৃন্দরা তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
পড়ুন : রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই : সাবেক এমপি রুবেল


