23.1 C
Dhaka
০৬/০৩/২০২৬, ২:১১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শেরপুর জেলার ৯ ইউনিটের কমিটি বিলুপ্ত

শেরপুর জেলার পাঁচ উপজেলা ও চার পৌরসভাসহ নয়টি ইউনিটের বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ ৮ জুলাই রাতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

শেরপুর জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে জেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ।

সভায় জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশ, যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান তারা, সফিকুল ইসলাম মাসুদ, এডভোকেট আব্দুল মান্নান, আবু রায়হান রুপন, সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, ডা: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, প্রকৌশলী ফাহিম চৌধুরী, সাবেক সভাপতি মাহমুদুল হক রুবেল, সাবেক আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলীসহ ২৯ জন বক্তব্য রাখেন।

এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশ সাংবাদিকদের জানান, সভায় সর্বসম্মতিক্রমে জেলার বিএনপির নয়টি ইউনিটের কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। দ্রুতই নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। নতুন কমিটিতে কোন চাঁদাবাজ, দখলবাজ, অবৈধ বালু ব্যবসায়ী, চোরাকারবারি ও আন্দোলন সংগ্রামে অংশ গ্রহণ করেনাই এমন কেউ স্থান পাবে না।

বিজ্ঞাপন

পড়ুন : শেরপুরে আইনজীবী নেতাদের সাথে জেলা বিএনপির মতবিনিময়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন