ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।
বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টা থেকে যানজট শুরু হয়। সর্বশেষ রাত ১২টা পর্যন্ত একই অবস্থা দেখা যায়।
জানা যায়, মহাসড়কের ঢাকামুখী লেনের লাঙ্গলবন্দ থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত গাড়ি আটকা রয়েছে। এর ফলে যাত্রীদের দীর্ঘক্ষণ একই স্থানে দাঁড়িয়ে থাকতে হয়েছে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, লাঙ্গলবন্দের ব্রিজের অবস্থা খুব খারাপ, গাড়ি ঠিকমতো যেতে পারছে না। তাই এই যানজট সৃষ্টি হয়েছে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, লাঙ্গলবন্দের ব্রিজের অবস্থা খুব খারাপ, গাড়ি ঠিকমতো যেতে পারছে না। তাই এই যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ কাজ করছে, আশা করি কিছুক্ষণের মধ্যে যানজট কেটে যাবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

