০২/০৩/২০২৬, ৩:১৮ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৩:১৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ফেনীতে বন্যার্তদের পাশে খেলাফত মজলিস, ৩৫০ পরিবারকে খাদ্য সহায়তা

টানা ভারী বর্ষণে মুহুরী ও কহুয়া নদীর বাঁধ ভেঙে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত ২৫ থেকে ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এ অবস্থায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে খেলাফত মজলিস ও ইসলামী ছাত্র মজলিস।

বুধবার (৯ জুলাই) সকাল থেকে দুটি সংগঠনের সমন্বয়ে গঠিত “দুর্যোগকালীন সহায়তা টিম” স্থানীয় ক্ষতিগ্রস্তদের মধ্যে উদ্ধার কার্যক্রম চালায় এবং শুকনো খাবার বিতরণ করে। ফুলগাজী ও পরশুরাম শাখার নেতাকর্মীরা এতে অংশ নেন।

দুপুরের পর খেলাফত মজলিসের জেলা নেতৃবৃন্দ ফুলগাজীতে পৌঁছান। তারা ৩৫০ পরিবারের মধ্যে চিড়া, মুড়ি, গুড়, স্যালাইন, মোমবাতি ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেন।
সহায়তা বিতরণ কার্যক্রমটি ফুলগাজী সদর ইউনিয়নের দৌলতপুর ও ধনিকুন্ডা গ্রাম এবং মুনসিরহাট ইউনিয়নের পৈথারা ও জামমুড়া গ্রামে পরিচালিত হয়।

পরবর্তীতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের যৌথ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে পরবর্তী সহায়তা কর্মসূচি এবং মাঠপর্যায়ের করণীয় নির্ধারণ করা হয়।

জেলা কমিটির একাধিক শীর্ষস্থানীয় দায়িত্বশীল বর্তমানে ফুলগাজীতেই অবস্থান করছেন।

বিজ্ঞাপন

পড়ুন: ফেনী-কুমিল্লায় রাতেই বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন