ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল তিনটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত আশুগঞ্জ গোলচত্বর থেকে শুরু হয়ে সরাইল উপজেলার বেড়তলা, শান্তিনগর, বিশ্বরোড মোড়, কুট্টাপাড়া মোড় হয়ে বাড়িউরা পর্যন্ত ১৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০ দশমিক ৫৮ কিলোমিটার মহাসড়কে চলমান উন্নীতকরণ কাজটি চলছে। এই কাজ ২০১৭ সাল থেকে শুরু হলেও ধীরগতিতে তা চলছে। ৫ আগস্টের পর প্রায় তিন মাস এই কাজ বন্ধ ছিল। পরবর্তীতে তা শুরু হলেও তা খুবই ধীরগতিতে। এ কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহনগুলো ধীরগতিতে চালাতে হচ্ছে। এতে প্রায় প্রতিদিনই সেখানে যানজট লেগে থাকে।
গত ১৯ এবং ২০ মে টানা দুই দিন এ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সরাইল উপজেলা প্রশাসন, সরাইল থানার পুলিশ এবং হাইওয়ে থানার পুলিশ ইটবালি দিয়ে গর্ত ভরাট করে যান চলাচল স্বাভাবিক করে। কয়েক দিনের বৃষ্টিতে আবার সেখানে গর্তের সৃষ্টি হয়। এরপর ধীরে ধীরে যানচলাচলের কারণে মহাসড়কটিতে ১৫ কিলোমিটার অংশজুড়ে যানজট ছড়িয়ে যায়। যান চলাচল স্বাভাবিক রাখতে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা ও সেনাবাহিনীর সদস্যরা সড়কে কাজ করছে।
এই বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, ‘টানা বৃষ্টিতে বিশ্বরোড মোড় থেকে আশুগঞ্জ গোলচত্বর পর্যন্ত সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। লোকাল বাসগুলো কোনো নিয়ম মানছে না। আমরা চেষ্টা করে যাচ্ছি।
পড়ুন: কাজের প্রকল্প বুঝে কমিশন নেন গাংনীর পিআইও মনসুর রহমান
দেখুন: পটুয়াখালী সদর উপজেলার আইন শৃঙ্খলা নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে
ইম/


